Latest

Sports

মুশফিকের ১৩৭ রানে ভর করে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুশফিকুর রহিমের রেকর্ডগড়া দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসের ৪৬ রানের লিড যোগ হয়ে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭ রান। ফলে ম্যাচ জিততে হলে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়তে হবে সফরকারীদের।

টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড ৪১৮ রান, যা ওয়েস্ট ইন্ডিজের দখলে। সেই হিসেবে সিলেটের উইকেটে ৪৩৭ রান তাড়া করে জয় পাওয়া পাকিস্তানের জন্য কঠিনই নয়, প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্পিনাররা নিজেদের স্বাভাবিক ছন্দে বল করতে পারলে সিলেটে ঐতিহাসিক জয়ের সম্ভাবনা দেখছে নাজমুল হোসেন শান্তর দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান খেলতে পেরেছে মাত্র দুই ওভার। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। দুই ওভারে কোনো রান তুলতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম টানা মেডেন ওভার করেন। ওপেনার আজান ও ফজল কোনো রান না করেই দিন শেষ করেন।

এর আগে চা-বিরতির আগে ৯০ রানে অপরাজিত থাকা মুশফিক বিরতির পর মাঠে নেমেই পূর্ণ করেন ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরি। এই শতকের মধ্য দিয়ে তিনি গড়েন জোড়া ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার এখন মুশফিক। পাশাপাশি ১৪তম টেস্ট সেঞ্চুরির মাধ্যমে মুমিনুল হককে ছাড়িয়ে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও হয়েছেন তিনি।

শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৩৩ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলেন মুশফিক।

তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। সকালের সেশনেই খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৫ রান করা শান্ত রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

তবে অধিনায়কের বিদায়ের পর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাসকে সঙ্গে নিয়ে দলের ইনিংস এগিয়ে নেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে লিটন ৯২ বলে ৬৯ রানের কার্যকর ইনিংস খেলেন।

লিটন ও মেহেদী হাসান মিরাজের (১৯) বিদায়ের পর তাইজুল ইসলামকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুশফিক। সপ্তম উইকেটে দুজনে যোগ করেন ৭৭ রান। তাইজুল ৫১ বলে ২২ রান করে সাজিদ খানের বলে ক্যাচ আউট হন।

এরপর দ্রুত রান তুলতে গিয়ে তাসকিন আহমেদ (৬) ও শরীফুল ইসলাম দ্রুত আউট হলে ৩৯০ রানেই থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন