Latest

Country

কলাপাড়ায় ‘রাজা বাহাদুর’ কাঁপাবে হাট, দাম হাঁকা ৫ লাখ 

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৮ মে, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল গাজীর খামারে বেড়ে ওঠা বিশালাকৃতির ষাঁড় ‘রাজা বাহাদুর’ এবার কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে। প্রায় ১৫ মণ ওজনের এ ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ৫ লাখ টাকা।

প্রায় তিন বছর আগে কামাল গাজীর খামারের শাহিওয়াল জাতের একটি গাভী বাছুরটির জন্ম দেয়। বয়স এক বছর পার হওয়ার পর বাছুরটিকে মাঠে নেওয়া হলে তার দাপট ও আচরণে অন্য গরুগুলো আতঙ্কিত হয়ে মাঠ ছেড়ে যায়। এছাড়া শরীরের গঠন, শক্তি ও রাজকীয় চলাফেরার কারণে আদর করে তার নাম রাখা হয় ‘রাজা বাহাদুর’।

খামারি কামাল গাজী জানান, প্রতিদিন ষাঁড়টিকে গম, ভুট্টা, ভূষি ও সবুজ ঘাসসহ প্রায় ৩ মণ খাবার খাওয়ানো হয়। নিজের সন্তানের মতো যত্নে লালন-পালন করায় বর্তমানে ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট, উচ্চতা সাড়ে ৪ ফুট এবং ওজন প্রায় ৬০০ কেজি হয়েছে।

তিনি আরও জানান, এবারের কোরবানির ঈদে ‘রাজা বাহাদুর’কে হাটে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারলে তিনি লাভবান হবেন বলে আশা করছেন। তার সফলতা দেখে ওই এলাকার অনেকেই ষাঁড় পালনে আগ্রহী হয়ে উঠছেন।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ বিল্লাহ বলেন, “ষাঁড়টি লালন-পালনে কৃষক কামাল গাজীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি।”

রাজকীয় গড়ন ও ব্যতিক্রমী আচরণের কারণে ‘রাজা বাহাদুর’ ইতোমধ্যেই স্থানীয়দের নজর কেড়েছে। কোরবানির হাটে এ ষাঁড়টি ব্যাপক সাড়া ফেলবে এবং মালিক কাঙ্ক্ষিত মূল্য পাবেন—এমন প্রত্যাশা সবার।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন