Latest

Country

কলাপাড়ায় তিন দিন ধরে নিখোঁজ নারী, পরিবারের উদ্বেগ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৮ মে, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নাজমা বেগম (৪৫) নামে এক নারী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আইয়ুম পাড়া গ্রামের বাসিন্দা এবং মো. মোকলেস গাজীর স্ত্রী।

স্বজনদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে নাজমা বেগম স্বামীর বাড়ি বালিয়াতলী থেকে মোটরসাইকেলে করে কলাপাড়া হাসপাতালের সামনে এসে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, ওইদিন সকালে পারিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে তার সঙ্গে মনোমালিন্য হয়। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ নাজমা বেগমের ভাতিজা নীলগঞ্জ এলাকার বাসিন্দা মো. মেহেদী হাসান বলেন, “আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না, তাই তাকে খুঁজে পেতে আমাদের আরও বেশি সমস্যা হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় আজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিখোঁজ নাজমা বেগমের সন্ধান পেলে ০১৯৩৬-৯৮২৬৪২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন