Latest

National

‘মব’ ও অস্থিরতার পেছনে রাজনৈতিক শক্তির ইন্ধনের অভিযোগ মোমিন মেহেদীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ মে, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেছেন, দেশে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির পেছনে বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর ভূমিকা রয়েছে।

তিনি বলেন, রাজধানীর মিরপুর মাজার এলাকায় ভক্ত-আশেকানদের সঙ্গে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথিত অপমানজনক আচরণের ঘটনা দেশের বর্তমান পরিস্থিতির একটি উদাহরণ।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মাজারে হামলা ও সারাদেশে মব সহিংসতা বন্ধের দাবি’ শীর্ষক সমাবেশ ও মশাল মিছিলে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। মোমিন মেহেদী দাবি করেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনায় তিনি ‘গুপ্ত রাজনৈতিক কার্যক্রম’ এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর সম্পৃক্ততা দেখছেন।

তিনি আরও বলেন, গত কয়েক দশকে যুদ্ধাপরাধ ইস্যু ও রাজনৈতিক আদর্শকে কেন্দ্র করে সমাজে বিভাজন তৈরি হয়েছে। তাঁর ভাষায়, বিভিন্ন ছাত্র আন্দোলনের মধ্য থেকে উঠে আসা নেতৃত্বও পরবর্তীতে রাষ্ট্রীয় দায়িত্বে গিয়ে ভিন্ন ভূমিকা পালন করেছে, যা তিনি সমালোচনামূলকভাবে উল্লেখ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়া, জাতীয় শিক্ষাধারার সদস্য জুবায়ের এবং গীতিকার রুবেল প্রমুখ। সংহতি জানান অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী ও আয়াতুল্লাহ পাটোয়ারি আল কাদেরীয়া।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে মাজার কেন্দ্রিক হামলা, সহিংসতা ও মব পরিস্থিতি অতীতের তুলনায় বেড়েছে। তারা আরও দাবি করেন, গত কয়েক মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে। এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন