Latest

Country

পতাকা বৈঠকে ভারত থেকে বাংলাদেশি যুবক ফেরত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সোমবার, ১৮ মে, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর উপজেলা–এর রামকৃষ্ণপুর ইউনিয়ন এলাকার চড়ুইকুড়ি (মরার পাড়া) গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক বকুল মণ্ডল (৩৫) নিখোঁজ হওয়ার ১৩ দিন পর ভারতে উদ্ধার হয়ে দেশে ফিরেছেন।

পারিবারিক ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গত ৩ মে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ১২ মে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক বাংলাদেশি যুবকের ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

পরবর্তীতে গত শনিবার (১৬ মে) সন্ধ্যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) তাকে আটক করে। রাত ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে কুষ্টিয়ার সীমান্তবর্তী মেইন পিলার ১৫৭/২-এস এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের চরচিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার মোশারফ হোসেন। অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের চরভদ্রা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই নিতিন কুমার।

পরদিন রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে বকুল মণ্ডলকে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

যুবকের বাবা লুৎফর রহমান মণ্ডল বলেন, “আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ফেসবুকে ছেলের ছবি দেখে চিনতে পারি। বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় শেষ পর্যন্ত তাকে ফিরে পেয়েছি। আমরা সবার কাছে কৃতজ্ঞ।”

এলাকার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করেন। বিষয়টি জানার পর থেকেই বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় এবং সমন্বিত উদ্যোগে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বিজিবির চরচিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার মোশারফ হোসেন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন