Latest

Country

কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১৮ মে, ২০২৬ ১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রাবনাবাদ নদী তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নারীর আনুমানিক বয়স ৩০ বছর। মরদেহ উদ্ধারের সময় তার শরীরে শুধু লাল রঙের একটি পাজামা ছিল। তবে মরদেহটি নদীতে ভেসে এসেছে নাকি অন্য কোথাও থেকে এনে ফেলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ওই নারী রাখাইন সম্প্রদায়ের হতে পারেন।

পায়রা বন্দর নৌ-পুলিশ এর ইনচার্জ নয়ন কারকুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশ সদস্যরা পৌঁছেছেন। পরবর্তীতে পিবিআই ও সিআইডি তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে কলাপাড়া থানা এর ওসি মো. নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

৯৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন