Latest

Country

ত্রিশালে সিএনজিতে ৯৪ বোতল ফেনসিডিল, আটক ২ মাদক কারবারি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

সোমবার, ১৮ মে, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রিশাল-এ রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি অটোরিকশা থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. সোলাইমান কবির (৪৩) ও মো. নজরুল ইসলাম (২৫)। তাদের বাড়ি শেরপুর জেলায় বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (১৭ মে) সকালে র‍্যাব-১৪-এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ধানীখোলা বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়।

এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি চেকপোস্টের দিকে আসতে দেখে র‍্যাব সদস্যরা থামার সংকেত দেয়। তবে দূর থেকেই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত পালানোর চেষ্টা করলে সন্দেহের সৃষ্টি হয়। পরে ধাওয়া করে সিএনজিটি আটক করা হয়।

আটক দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের কাছে অবৈধ মাদক থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সিএনজির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করছিল।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিল ও জব্দকৃত আলামতসহ গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ত্রিশাল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন