Latest

National

দেশজুড়ে হামে পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৭ মে, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মোট ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন শিশু হামের উপসর্গে এবং ১ জন শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

একই সময়ে হাসপাতালে নতুন করে ১ হাজার ২৭৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ জন শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ জন শিশু।

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ জন শিশুর এবং হামের উপসর্গে মারা গেছে ৩৮৪ জন শিশু।

একই সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ জন শিশু। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ জন শিশু।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন