Latest

Country

মোংলায় গাঁজা ও ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ১৭ মে, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক মাপার ডিজিটাল পরিমাপক যন্ত্রসহ লাভলু মোল্লা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গভীর রাতে মোংলা থানার মিঠাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক লাভলু মোল্লা সাতঘরিয়া গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এসআই দেবাশীষ মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল মিঠাখালী ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে লাভলু মোল্লার নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও লাভলু মোল্লাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি টিনের বাক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির ১ হাজার ২০০ টাকা এবং গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এসব আলামত গ্রেফতারকৃত লাভলু মোল্লা নিজ হাতে বের করে দেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃত লাভলু মোল্লা এবং পলাতক অপর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে মোংলা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

৩৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন