Latest

Country

বরিশালে বিভাগীয় ভূমিসেবা মেলা ১৯ মে, প্রস্তুতি নিয়ে প্রেস কনফারেন্স

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ১৭ মে, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বিভাগীয় ভূমিসেবা মেলাকে সামনে রেখে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে মেলার বিভিন্ন কার্যক্রম ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আহসান হাবিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও অভিযোগ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সরাসরি সেবা ও পরামর্শ প্রদান করা হবে।

আগামী ১৯ মে থেকে বরিশাল রেকর্ড রুম প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ বিভাগীয় ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা মেলায় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন