Latest

National

গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত হাজারের বেশি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৬ মে, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও দুই শিশু মারা গেছে।

একই সময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১০৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এ সময় মোট ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশু সিলেটের।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৯ জনে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৪ জন শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ৫৭২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ২৮ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৬৪৫ জন শিশু।

এছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৭ হাজার ৫২৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন