Latest

Country

পানিতে ডোবার আগেই ধান কেটে কৃষকের ঘরে দিল বসুন্ধরা শুভসংঘ

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

শনিবার, ১৬ মে, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের উত্তরাঞ্চলের নদীগুলো বর্ষা বা আকস্মিক ভারী বৃষ্টিতে মুহূর্তেই উত্তাল জলরাশিতে পরিণত হয়। এতে চোখের পলকে নদীর তীরবর্তী কৃষিজমি পানিতে ডুবে যায়।

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও বড়বাড়ি ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত মরাসতি নদীতেও সম্প্রতি এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন প্রায় শুকিয়ে থাকা এই নদীর বুকে স্থানীয় কৃষকরা ধান চাষ করেছিলেন। কিন্তু ভারী বর্ষণে নদীতে হঠাৎ পানি বাড়তে শুরু করলে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

এমন সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সদস্যরা। শুক্রবার (১৫ মে) সকালে তারা দুইজন কৃষকের পাকা ধান কেটে তা ঘরে তুলে দেন।

এ উদ্যোগের ফলে সময়মতো ধান না কাটলে যে ফসল পানিতে নষ্ট হয়ে যেত, তা রক্ষা পায়। স্থানীয়দের মতে, তরুণদের এই মানবিক উদ্যোগ কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ হয়ে এসেছে।

এ কর্মসূচিতে অংশ নেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক নাঈম রহমান, প্রচার সম্পাদক মাহাবুব, সদর উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র বর্মন, কার্যকরী সদস্য পবিত্র চন্দ্র রায়, আপ্যায়নবিষয়ক সম্পাদক নোবেল সরকার নিরব, সদস্য ভূপতি রায়, নাহিদ আলম, রাব্বিসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক নাঈম রহমান বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও শুভ কাজের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।”

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন