Latest

Country

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় শহরের আরিফপুর বুড়িদা সাঁকো পুকুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি বলেন, “ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” পাশাপাশি তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পৌর প্রশাসক মনিরুজ্জামান, আরিফপুর গোরস্থানের সভাপতি গোলাম রব্বানী কামনাসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অংশগ্রহণকারীরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি বের করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। আয়োজকরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন