Country
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার মামলার প্রধান আসামি মো. রাব্বি ও তার সহযোগী সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শনিবার, ১৬ মে, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার মামলার প্রধান আসামি মো. রাব্বি ও তার সহযোগী সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিস্ফোরক এবং হেরোইনসহ দুটি গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে দুই কেজি গান পাউডার এবং ১৫০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পুলিশের তথ্যানুযায়ী, হামলার পর রাব্বি ও সোহেল জেলার বাইরে পালিয়ে গিয়েছিল। তবে প্রযুক্তির সহায়তায় কয়েক দিন ধরে তাদের গতিবিধি অনুসরণ করা হয় এবং শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
এর আগে, ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ সন্ত্রাসী হামলার শিকার হন। হামলার রাতেই সদর মডেল থানায় মো. রাব্বি ও সোহেলসহ আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
১৯৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর