Latest

Country

পদ্মা ব্যারেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের স্বপ্ন: পানি সম্পদ প্রতিমন্ত্রী

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 

শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পদ্মা ব্যারেজ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন। তিনি বলেন, দেশের অভিন্ন নদীর প্রবাহ ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের মাধ্যমে যে উদাহরণ স্থাপন করা হয়েছে, তার মতোই ফারাক্কা চুক্তিও অল্প দিনের মধ্যে বাস্তবায়ন হবে। এছাড়া দেশের অন্যান্য নদীর প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র রায়, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায় এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে করতোয়ার নদীর ১১.৫০ মিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন