Latest

Country

রংপুরে আকস্মিক ফরম ও ওকালত নামার দাম বৃদ্ধি, বিচারপ্রার্থীরা ক্ষুব্ধ

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শনিবার, ১৬ মে, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুর আইনজীবী সমিতি হঠাৎ করে ওকালত নামা, জামিন নামা ও হাজিরা ফরমের মূল্য বৃদ্ধি করায় বিচারপ্রার্থীরা এবং সাধারণ আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সহায়-সম্বলহীন নিম্নআয়ের মানুষদের অভিযোগ, এই মূল্যবৃদ্ধির কারণে তারা প্রয়োজনীয় মামলা দায়ের বা জামিন নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

বিচারপ্রার্থীরা জানিয়েছেন, ওকালত নামার দাম ৩৬০ টাকা থেকে বাড়িয়ে ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে কোট ফি ৩০ টাকা যুক্ত হলে ওকালত নামার মোট খরচ ৫০০ টাকার বেশি হচ্ছে। একইভাবে হাজিরা ফরমের দাম ৫০ টাকা থেকে ৬৫ টাকা, জামিন নামা ফরম ৮০ টাকা থেকে ৯৫ টাকা, ফিরিস্তি ফরম ১৫ টাকা থেকে ২০ টাকা, নকল ফরম ২৫ টাকা থেকে ৩৫ টাকা এবং দরখাস্ত ফরম ৮ টাকা থেকে ১৫ টাকা করা হয়েছে।

আইনজীবী ও মানবাধিকারকর্মীরা মূল্যবৃদ্ধিকে “অযৌক্তিক” এবং “বিচারপ্রার্থীদের জন্য অতিরিক্ত আর্থিক বোঝা” হিসেবে আখ্যায়িত করেছেন। পলাশকান্তি নাগ এ্যাডভোকেট বলেছেন, নিম্নআয়ের মানুষ এই অতিরিক্ত খরচ বহন করতে পারবে না, ফলে তারা আইন আদালতের সহায়তা নিতে অস্বীকার করতে পারে। রোকেনুজ্জামান রোকন এ্যাডভোকেটও বলেছেন, এ ধরনের মূল্যবৃদ্ধি করার আগে আইনজীবীদের সাথে আলোচনা করা উচিত ছিল।

রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পিপি আফতাব হোসেন বলেন, ফরমের মূল্য বৃদ্ধি সংক্রান্ত কিছু সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা হবে এবং হাজিরা ফরমের দাম বাড়ানো ঠিক হয়নি।

বিচারপ্রার্থীরা আশা করছেন, আইনজীবী সমিতি দ্রুত এই সিদ্ধান্তের পুনঃমূল্যায়ন করবে, যাতে সাধারণ মানুষ ও সহায়-সম্বলহীনরা আর্থিক বাধার কারণে আইনের আশ্রয় থেকে বঞ্চিত না হন।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন