Country
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া দুইটার দিকে।
ফুলপুরে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
শনিবার, ১৬ মে, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া দুইটার দিকে।
নিহতরা হলেন তাজউদ্দিন (৪০) ও আরশব আলী (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তাজউদ্দিন বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন। সেই সময় ঝড়ো বাতাসে পড়ে থাকা বিদ্যুতের তার তার খড়ের নিচে ছিল, যা তিনি লক্ষ্য করতে পারেননি। খড়ের কাজ করার সময় তিনি তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাজউদ্দিনকে দেখতে গিয়ে আরশব আলী তাঁকে উদ্ধার করার চেষ্টা করলে তিনিও বিদ্যুতের প্রভাবে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার উপ-পরিদর্শক মো. আবুল বাশার জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর