Latest

Country

সিরাজগঞ্জে সাড়ে ৭ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়েছে হাজারো দৌড়বিদ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদকমুক্ত সমাজ গড়ে তোলা ও খেলাধুলার প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করাই ছিল এ বছরের ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথনের মূল প্রতিপাদ্য। সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় শুক্রবার ভোরে হাজারো দৌড়বিদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন সকাল ৬টায় শুরু হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

রানাররা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে গিয়ে দৌড় শেষ করেন। এই সাড়ে ৭ কিলোমিটার পথ পাড়ি দিতে মাত্র ১৬ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়েছেন সিলেটের অ্যাথলেট আশরাফুল। দ্বিতীয় হয়েছেন খুলনার পারভেজ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দিনাজপুরের হামিদ।

দৌড় শেষ হওয়ার পর হার্ড পয়েন্ট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় এক হাজার রানারকে দেখে স্পষ্ট হয়, সিরাজগঞ্জে খেলাধুলার প্রতি মানুষের উৎসাহ দিন দিন বেড়েই চলেছে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন