Latest

Country

পাবনার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়ায় ২০০৯ সালে সংঘটিত এক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাতকে (৩০) ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত প্রভাত চন্দ্র দাস পাবনার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির চৌকিদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র‌্যাব-২ মোহাম্মদপুর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান। এ সময় স্কোয়াড কমান্ডার এএসপি জিয়া লতিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাতের বিরুদ্ধে ২০০৯ সালের ৩১ আগস্ট ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন