Latest

National

দেশে ভোটার সংখ্যা বেড়েছে ৬ লাখ ২৮ হাজার, চূড়ান্ত তালিকা প্রকাশ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

এর আগে এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। ফলে দেশে নতুন করে ভোটার সংখ্যা বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।

বৃহস্পতিবার (১৪ মে) ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত হালনাগাদ তালিকায় এসব তথ্য উঠে এসেছে।

তালিকা অনুযায়ী, নতুন অন্তর্ভুক্ত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—যাচাই-বাছাই শেষে তাদের তথ্য হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন