Country
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়া ফ্লাইট G9-520 থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই যৌথভাবে পরিচালিত অভিযানে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়।
শারজাহ থেকে আসা ফ্লাইটে ১১২৮ কার্টুন সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়া ফ্লাইট G9-520 থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই যৌথভাবে পরিচালিত অভিযানে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১১২৮ কার্টুন সিগারেট এবং ২০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম। এগুলোর বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। যাত্রীরা হলেন সেলিম উল্লাহ (চকরিয়া, কক্সবাজার), মো: রায়হান উদ্দিন (হাতিয়া, নোয়াখালী) এবং মো: মনসুরুল আলম (পটিয়া, চট্টগ্রাম)। তাদেরকে বিমানবন্দর কর্তৃপক্ষ মৌখিক সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ শাখার প্রধান মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, যাত্রীদের ভবিষ্যতে নিষিদ্ধ পণ্য পরিবহনে সতর্ক করা হয়েছে। এছাড়া, আমদানি নিষিদ্ধ পণ্য ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।
২১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর