Latest

National

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিআইডি-এর অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

বুধবার (১৩ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান। একই দিন বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থনে মোসলেহ উদ্দিন আহমেদ ও শামীমা পারভীনের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হবে। সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের পেশাগত কল্যাণ, ঐক্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন উদ্যম সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন