Latest

Country

ভেড়ামারায় মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত নিশানকে (২২) দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে নিজের দুই বছরের শিশুসন্তানকে নিয়ে ভেড়ামারায় একটি স্থানীয় মাজারের মেলা দেখতে যান ওই নারী। মেলায় অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে নিশান শিশুটিকে মাজার সংলগ্ন একটি নির্জন স্থানে রেখে ওই নারীকে জোরপূর্বক তার নিজের বাড়িতে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।

দীর্ঘ সময় ধরে নির্জন স্থানে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন সেখানে এগিয়ে আসেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর বিকেলে অভিযান চালিয়ে পুলিশ নিশানকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান: "ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।"
বর্তমানে ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন