Latest

Country

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপনে মুন্সীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে পবিত্র ঈদুল আযহা ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন ঈদুল আযহা উদযাপনকে কেন্দ্র করে ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাইকিং ও প্রচার কার্যক্রম পরিচালনা, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অগ্নি নির্বাপণ ব্যবস্থা গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয় যে, জেলার প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। একই সময়ে কালেক্টরেট জামে মসজিদে নারীদের জন্য পৃথক জামাতের ব্যবস্থা রাখা হবে।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ সমন্বয়ের মাধ্যমে সকল ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

পরিশেষে সভার সভাপতি উপস্থিত সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন