Latest

Country

ঠাকুরগাঁওয়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি সরকারের নির্বাচনি ইশতেহারের আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমের সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা এইচ. এম. শাহজাহান মিয়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং জনসেবামূলক উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও তিনি বিস্তারিত তুলে ধরেন।

সভায় সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, সমাজসেবা অফিসের সহকারী পরিচালক সাইয়্যেদা সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন