Country
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত বিভিন্ন কর্মসূচি—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ ও খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে বরিশাল জেলা তথ্য অফিস সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে।
কার্ডসহ সরকারি বিভিন্ন কর্মসূচি নিয়ে বরিশালে প্রেস ব্রিফিং
সুখেন্দু এদবর, বরিশাল
বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত বিভিন্ন কর্মসূচি—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ ও খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে বরিশাল জেলা তথ্য অফিস সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে।
আজ বুধবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসের পরিচালকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীর সঞ্চালনা করেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক সাংবাদিকদের সামনে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূরুল আলম ফরিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. শহিদুল ইসলাম, আজকের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মেহেরুন্নেছা বেগমসহ বরিশাল জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
১৯৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর