Latest

Country

দুর্গাপুরে প্রাইভেটকার থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৩ মে, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

বুধবার (১৩ মে) রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মাহফুজ আহম্মেদ (৩২)। তিনি দুর্গাপুর থানার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও জড়িত। গত ১২ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে তার নিজ হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তিনি তার বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতরে টাকাগুলো রেখে গাড়িটি লক করে বাসার দ্বিতীয় তলায় যান। এ সময় বাড়িতে নির্মাণকাজ চলছিল।

পরবর্তীতে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে নিচে নেমে এসে তিনি দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকা নেই এবং গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা। পরে এ ঘটনায় তিনি দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন