Latest

Country

শাশুড়িকে কুপিয়ে হত্যা: জামাতার মৃত্যুদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ১৩ মে, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়িকে কুপিয়ে হত্যার মামলায় জামাতা শ্রী সুজিত চন্দ্র শীল (৪৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রী সুজিত চন্দ্র শীল জেলার ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলেশ শীলের ছেলে।

বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী আব্দুল হক নিশ্চিত করেন, শাশুড়িকে কুপিয়ে হত্যার মামলায় জামাতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ৭ অক্টোবর ভোররাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামের মৃত অমূল্য শীলের স্ত্রী জোছনা রানী শীল ও তার মেয়ে ইতি রানী শীলকে কুপিয়ে গুরুতর আহত করেন শ্রী সুজিত চন্দ্র শীল। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনাটি দেখে ইতি রানী শীলের সন্তানদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জোছনা রানী শীলকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর ওই দিন নিহতের মেয়ে সন্ধা রানী শীল বাদী হয়ে শ্রী সুজিত চন্দ্র শীলকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ১৭ সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্রী সুজিত চন্দ্র শীলকে মৃত্যুদণ্ড প্রদান করে।

মামলাটি পরিচালনা করেন সরকারি কৌশুলি অ্যাড. আকরাম হোসেন ও আসামীপক্ষে অ্যাড. হাসিবুল হাসান।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন