Latest

Country

মাগুরায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বুধবার, ১৩ মে, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শামীম কবির, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডালিফা ইয়াসমিনসহ অনেকে।

বক্তারা বলেন, মাগুরায় পরিচালিত ছয়টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে এবং এ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন