Latest

Country

জামালপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ১৩ মে, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সমন্বিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষি কার্ড বিতরণ ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম এবং জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৩ হাজার ২৬৬টি কৃষি কার্ড বিতরণ, ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ১২ কিলোমিটার খাল খনন, সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ এবং খেলাপি কৃষি ঋণ মওকুফ কার্যক্রম।

এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসেবাসহ বিভিন্ন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন।

প্রেস ব্রিফিংয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন