Latest

Country

ময়মনসিংহ মেডিকেলে হাম: দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৩১

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

বুধবার, ১৩ মে, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে হাসপাতালে হামজনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোলাম মাওলা জানিয়েছেন, ১১ মে জামালপুর থেকে ভর্তি করা তিন মাস বয়সী এক শিশু মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া, ৫ মে ঈশ্বরগঞ্জ থেকে ভর্তি হওয়া ১০ মাস বয়সী আরেক শিশুও মঙ্গলবার সকালেই মৃত্যু বরণ করেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের নতুন ভর্তি ২৩ জন শিশুর মধ্যে ২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত ৯৬ জন শিশু চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ১,২৯৩ জন শিশু ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১,১৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন