Latest

Country

চুরির ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার গরু, গ্রেপ্তার হয়নি কেউ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৩ মে, ২০২৬ ২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শাহমখদুম থানা পুলিশ চুরির ৮ ঘণ্টার মধ্যেই এক গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে। খবর পাওয়া যায়, নতুন ফুতকিপাড়া এলাকার বাসিন্দা নাসিমা (১২ মে) রাত আনুমানিক ১টার দিকে দেখেন তার গোয়ালঘরের ৩টি গরুর মধ্যে একটি গরু নেই। পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুল, সোহেল ও আরিফের সহায়তায় কাশিয়াডাঙ্গা এলাকার রাকিবসহ আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গরুটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১টা ১৬ মিনিটে লিলিহল মোড়ের রাস্তা দিয়ে গরুটি নিয়ে যাওয়ার দৃশ্য।

নাসিমা লিখিত অভিযোগ দায়ের করেন, ৪ জনের নাম উল্লেখসহ আরও ৪–৫ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে রাত ৮টার দিকে গুড়িপাড়া এলাকার বাদশার ছেলে রাকিবুলের বাড়ি থেকে গরুটি উদ্ধার করে। রাকিবুল গরু উদ্ধারে সহায়তা করেন। তবে কেউ গ্রেপ্তার হয়নি।

ওসি কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে পুলিশ এবং একইদিন রাতে অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করা হয়।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন