Latest

Country

নার্স দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

বুধবার, ১৩ মে, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জের নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান প্রতিপাদ্য ছিল- “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা তত্ত্বাবধায়ক জনাব আলপনা মন্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) জনাব ডাঃ মোঃ আরিফুজ্জামান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) জনাব ডাঃ এ টি এম ওবায়দুল্লাহ, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা নার্সদের মানবিক সেবা, আত্মত্যাগ এবং করোনা মহামারিতে তাদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং স্বাস্থ্যসেবায় নারীদের ৮০ শতাংশ অংশগ্রহণ বৃদ্ধির সরকারি উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, নার্সদের প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও জনবান্ধব ও কার্যকর হয়ে উঠবে।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন