Latest

Country

আক্কেলপুরে ফসলের মাঠে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নওজর গ্রাম সংলগ্ন নিশ্চিন্তা এলাকার একটি ফসলের মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত মরদেহটির কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহটি মাঠের মধ্যে মাটিতে পুঁতে রাখা থাকলেও তার পা দুটি বাইরে বেরিয়ে ছিল। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে নীল ও ঘিয়া রঙের গেঞ্জি ছিল। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মরদেহটির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন