Latest

Literature

মা হীনা ভুবন অভাগা

লাকি জাদু
লাকি জাদু

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
অভিযোগ অনুযোগে মা’কে চাই,
মা-হীনা ভুবনে অভাগা কেহ নাই।
ঝড় এলে আঁচলে ঢেকে রাখে প্রাণ,
মায়ের দোয়াতেই জিতে যায় পরান।

অন্ধকার রাতে মায়ের মুখ চাঁদ,
কষ্টের ভিতরেও শান্তির অবসাদ।
হাজারো মানুষের ভিড়ে যদি হারাই,
“মা” ডাকে বুকভরা আশ্রয় খুঁজে পাই।

পৃথিবীর সব সুখ ক্ষণিকের ছায়া,
মায়ের ভালোবাসা অনন্ত মায়া।
অভিমান জমিলে চোখ ভিজে যায়,
মায়ের এক ডাকে সব ব্যথা হারায়।

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন