Latest

Country

মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৪৩ ঘণ্টা পর সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা ইছাখালি চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কিশোরী সীমা খানম পাশের ইতনা গ্রামের কালাচাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানাবাড়িতে বসবাস করত। রবিবার (১০ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে সে তার নানীর সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে লোহাগড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সোমবার খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে সারাদিন অভিযান চালালেও সীমা খানমের সন্ধান মেলেনি। পরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রায় দুই দিন পর মঙ্গলবার সকালে কুমারডাঙ্গা ইছাখালি চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমারডাঙ্গা ইছাখালি চর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রলারে করে মরদেহটি কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের সীমার নানাবাড়িতে নিয়ে যাওয়া হয়।”

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন