Latest

Country

রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন, দুইজন গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন এলাকায় এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মতিহার থানার বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার এজাজুল হকের ছেলে আলী হাসান মো. মুজাহিদ (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে রাত আনুমানিক ৯টার দিকে হৃদয় নামের এক যুবকসহ কয়েকজন তুষারের খোঁজে তার বাড়িতে যান। তুষারকে না পেয়ে তারা তার বাবার কাছে জানতে চান। পরে তুষারের বাবা জানান, তিনি বাড়িতে নেই। এ সময় তুষারের খোঁজের বিষয়ে প্রশ্ন করলে অভিযুক্তরা বিষয়টি পরে জানা যাবে বলে জানায় এবং কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয়।

পরদিন ১০ মে সকাল ১০টার দিকে তুষার নিজেই হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. নাজির আলী মতিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। নামীয় আসামিদের মধ্যে রয়েছেন শামীম (৫৫), হৃদয় (২২), আশিক (২২), মুহিন (১৮) ও আলী হাসান মো. মুজাহিদ (২২)।

মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের আগামীকাল আদালতে পাঠানো হবে।

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন