Latest

National

রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুর রাজ্জাককে বনশ্রীতে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় আরমা গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া সোসাইটি বনশ্রী ঢাকার উপদেষ্টা আব্দুর রাজ্জাককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীতে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া সোসাইটি বনশ্রী ঢাকার নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সোসাইটির সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ডা. মো. মাসুম আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, আব্দুর রাজ্জাক শুধু একটি নাম নন, তিনি একটি প্রতিষ্ঠান। সততা, পরিশ্রম ও মানবিক মূল্যবোধের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

তারা আরও বলেন, সংগ্রাম আর প্রতিকূলতাকে জয় করে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। ধ্বংসস্তূপের মধ্য থেকেও যেভাবে গোলাপ ফুটে ওঠে, আব্দুর রাজ্জাক তারই এক জীবন্ত উদাহরণ। তার এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো সমাজ ও ব্যবসায়ী অঙ্গনের জন্য গৌরবের বিষয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির প্রচার সম্পাদক মো. হামিদুল ইসলাম।

২৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন