Latest

Country

গাইবান্ধায় দুদকের গণশুনানি: ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ 

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

সোমবার, ১১ মে, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ—এই লক্ষ্য নিয়ে দুদক কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। এছাড়াও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভুক্তভোগীরা পাসপোর্ট, শিক্ষা, স্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, ভূমি অফিস এবং বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানি ও দুর্নীতির অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

এ সময় উপস্থিত কর্মকর্তারা কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যান্য অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

সমন্বিত জেলা কার্যালয় রংপুর এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত এ গণশুনানিতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

গণশুনানিতে জেলার ৩৫টি দপ্তরের বিরুদ্ধে উত্থাপিত ১১৮টি অভিযোগ আমলে নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন