Latest

Country

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ১১ মে, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পদোন্নতির দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক ও কর্মচারীরা।

আজ সকাল থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে প্রধান ভবনের আঙিনায় অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় উপাচার্য দাবি সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাকে “স্বৈরাচার” আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষকরা বলেন, শুধু শিক্ষক-কর্মচারীদের পদোন্নতির বিষয়ই নয়, বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। তবে বর্তমান উপাচার্য এসব সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না।

তাদের অভিযোগ, সর্বশেষ সিন্ডিকেট সভায়ও উপাচার্য দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ কারণে বাধ্য হয়েই তারা শাটডাউন কর্মসূচিতে গেছেন বলে জানান শিক্ষকরা।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন