Latest

Country

১৮ বছর ধরে এক ফুটের কম পথেই চলাচল, প্রতিকার চায় ২ পরিবার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ১১ মে, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর-এর চিংগড়িয়া এলাকায় দীর্ঘ ১৮ বছর ধরে মাত্র এক ফুটের কম প্রশস্ত একটি সংকীর্ণ পথ দিয়ে চলাচল করছে দুটি পরিবার। বর্ষা মৌসুমে ওই পথ কাঁদা পানিতে একাকার হয়ে যায়।

অভিযোগ রয়েছে, চলাচল বন্ধ করতে সেখানে অনেক সময় ব্লেড ও ভাঙা কাঁচ ফেলে রাখা হয়। স্থানীয়দের কাছে ঘটনাটি যেন আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগের পুনরাবৃত্তির মতো মনে হচ্ছে।

ভুক্তভোগী শৈলেন চন্দ্র শীল ও অনিল চন্দ্র শীলের পরিবার জানায়, প্রতিবেশী পরিতোষ শীল ও হরিদাস শীল প্রভাব খাটিয়ে পৌরসভার সড়কের জন্য নির্ধারিত ০.৭২ শতাংশ জমি দখল করে ঘর নির্মাণ করেছেন। চলাচলের রাস্তা দখলের প্রতিবাদ করলে পরিতোষ ও হরিদাস শৈলেন ও অনিলের বিরুদ্ধে দেওয়ানি আদালতে একের পর এক চারটি মামলা দায়ের করেন। তবে প্রতিটি মামলার রায় অনিলদের পক্ষে আসে।

এরপরও রাস্তা ছেড়ে না দেওয়ায় গত ২২ এপ্রিল অনিল চন্দ্র শীল পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পৌরসভার পক্ষ থেকে তদন্ত করে সড়কের জায়গা নির্ধারণ করে খুঁটি স্থাপন করা হয় এবং পরিতোষ শীলকে ঘর অপসারণের জন্য দুই দফা সময় দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিতোষ শীল পৌরসভার সচিব কাব্য লাল চক্রবর্তীসহ আরও তিনজনের বিরুদ্ধে দেওয়ানি আদালতে নতুন করে একটি মামলা দায়ের করেন। ফলে এখনো চলাচলের স্বাভাবিক রাস্তা না পেয়ে চরম দুর্ভোগে রয়েছে ভুক্তভোগী পরিবার দুটি।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পরিতোষ শীল। তিনি দাবি করেন, তার ক্রয়কৃত জমির দেড় শতাংশ ঘাটতি রয়েছে। এ কারণেই তিনি মামলা করেছেন। তার ভাষ্য, অনিলদের জমির দলিলে কোনো রাস্তার উল্লেখ নেই, তবুও তারা তার জমির ওপর রাস্তা দাবি করছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ বলেন, সড়ক দখলের বিষয়টি সমাধানে প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন