Latest

Country

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আদিবাসী বৃদ্ধ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

সোমবার, ১১ মে, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১০ মে) রাতে উপজেলার জুগলী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শাকুল ওই এলাকার মৃত মতিন মারাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে উপজেলার ছাতুগাঁও এলাকায় ভিকটিম শিশুটি বাড়ির পাশে অবস্থান করছিল। এসময় শাকুল সাংমা তাকে হত্যার ভয় দেখিয়ে মুখ চেপে ধরে পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে পাশবিক নির্যাতন চালায়।

ঘটনাটি স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ কয়েকজন প্রত্যক্ষ করলে অভিযুক্ত শাকুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভিকটিম শিশুটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার বাবা-মাকে বিষয়টি জানায়। স্থানীয়রা ঘটনাটি জানার পর দ্রুত হালুয়াঘাট থানায় খবর দেন।

খবর পাওয়ার পরপরই হালুয়াঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। এরপরই অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ অভিযানে নামে পুলিশ। রাত ৮টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় শাকুল সাংমাকে গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান: "খবর পাওয়ার সাথে সাথেই আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।


স্থানীয়দের দাবি, গ্রেফতারকৃত শাকুলের চারিত্রিক রেকর্ড অত্যন্ত উদ্বেগজনক। এর আগেও বিভিন্ন সময়ে এলাকার নারীদের শ্লীলতাহানি ও উত্যক্ত করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ভিকটিম শিশুকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্যাতিতা শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন