Latest

Country

বরিশালে অস্ত্র ও গুলিসহ সহযোগী হৃদয় আটক, পালালেন ‘রাসেল মেম্বার’ 

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

সোমবার, ১১ মে, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদার ওরফে রাসেল মেম্বারের আস্তানায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ তার এক সহযোগীকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত রাসেল মেম্বার পালিয়ে যেতে সক্ষম হন।

রোববার (১০ মে) সন্ধ্যায় কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেল মেম্বারের সহযোগী হৃদয় (পিতা: মো. আবুল কালাম, চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গুচ্ছগ্রাম)কে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং তিনটি দেশীয় রামদা উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানান, লামচরি গ্রাম এলাকায় রাসেল মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থেকে একটি ‘অপরাধকেন্দ্রিক ঘাঁটি’ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে রাসেল মেম্বার পালিয়ে গেলেও তার সহযোগী হৃদয়কে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন