Latest

Country

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১১ মে, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াবসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা।

সভায় গত এপ্রিল মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদকবিরোধী অভিযান জোরদার, শহরের যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন