Latest

Country

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

সোমবার, ১১ মে, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার বর্ধনকুঠি মহল্লায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রোমান সরকার (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১০ মে) বিকেল প্রায় ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে একটি নির্জন ঝোপের পাশে আটকে ফেলে রোমান সরকার। এ সময় ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠে।

ঘটনার সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে আটক করে বেঁধে রাখে। পরবর্তীতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন