Latest

Country

গাইবান্ধায় ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

সোমবার, ১১ মে, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর প্রামাণিক (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর প্রামাণিক খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি একজন বিশিষ্ট কাপড় ব্যবসায়ী এবং মৃত হায়দার প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ধান মাড়াইয়ের যন্ত্র চালু করার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন