Latest

Country

মাগুরায় ২ বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

সোমবার, ১১ মে, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও নতুন বাজারের নিজ নান্দুয়ালী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি বিরিয়ানি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১০ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানি প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহার এবং ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা এবং হাজী বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান শেষে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানেও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং অফিসার মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন