Latest

Country

রামুর গহীন পাহাড়ে শামসুল আলম হত্যা মামলার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

রবিবার, ১০ মে, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার রাবার বাগান সংলগ্ন গহীন পাহাড়ে সংঘটিত অটোরিকশা চালক শামসুল আলম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের এক গ্রাম পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে প্রধান আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তে জানা গেছে, গত ১২ মার্চ রামু থানায় (মামলা নং-৩১/১০৯) হত্যার ঘটনাটি দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শওকত জামিল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—উখিয়ার হলদিয়া পালং পাগলি বিল এলাকার আব্দুস শুক্কুর (৩৮), রামুর খুনিয়াপালং ছাদিরকাটা এলাকার গুরা মনিয়া (২২) এবং উখিয়ার একই এলাকার হোছন (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি অনুযায়ী, আসামিরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শামসুল আলমকে ভাড়া করেন। কক্সবাজার সদর এলাকা থেকে মালামাল আনার কথা বলে ১২০০ টাকায় গাড়িটি ভাড়া নিয়ে তারা রামুর জোয়ারিয়ানালা রাবার বাগান সংলগ্ন নির্জন পাহাড়ে যান। সেখানে গাড়ির চাবি নিয়ে বাধা দিলে তারা গামছা দিয়ে শ্বাসরোধ করে চালককে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর তারা পরিচয় আড়াল করতে ভিকটিমের মুখে মাস্ক পরিয়ে দেয় এবং অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি উখিয়ার মরিচ্যা এলাকায় লুকিয়ে রাখা হয় এবং পরদিন কোটবাজার এলাকায় এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে তিনজন সমানভাবে টাকা ভাগ করে নেয়।

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের জন্য অভিযান চলছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন