Latest

Country

ফরিদপুরে ঘুরতে বের হয়ে ৯ দিন ধরে নিখোঁজ মা ও মেয়ে, পরিবারে উদ্বেগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১০ মে, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ঘুরতে বের হওয়ার পর এক স্কুলছাত্রী ও তার মা দীর্ঘ ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে এবং স্বজনরা তাদের সন্ধানে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চাইছেন।

নিখোঁজরা হলেন ফরিদপুর শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা (জুহি) এবং তার মা এলিজা শারমিন (৪৮)। তারা শহরের লাক্সারি হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেলে মা ও মেয়ে বাসা থেকে ঘুরতে বের হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়েছেন স্বজনরা।

নিখোঁজ শিশুর বাবা জামাল উদ্দিন (কানু) জানান, তার স্ত্রী এলিজা শারমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও প্রায় ১৬ থেকে ১৭ বার তিনি এভাবে কিছু সময়ের জন্য নিখোঁজ হয়ে পরে ফিরে এসেছেন। সে কারণেই প্রথমে তারা নিজস্বভাবে খোঁজ চালান, পরে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এখন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও জানান, কেউ তাদের সন্ধান পেলে ০১৬১১-৮৩০১৪৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোতয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ও অনুসন্ধানমূলক ব্যবস্থা নেওয়া হবে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন