Latest

Country

নড়াইলে প্রবাসী ও সংখ্যালঘু নিরাপত্তায় হটলাইন ও ডিজিটাল সেবা উদ্বোধন

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

রবিবার, ১০ মে, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর বিশেষ তত্ত্বাবধানে প্রবাসী পরিবার এবং অন্যান্য ধর্মাবলম্বী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘হটলাইন সেবা’ ও ‘ডিজিটাল তথ্য সেবা’ চালু করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বর্তমান সময়ের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

নাগরিকরা যেকোনো প্রয়োজনে নির্ধারিত হটলাইন নম্বরে সরাসরি যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। প্রবাসীদের পরিবারের কোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যায় তাৎক্ষণিক সহায়তা প্রদান, পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী পরিবারের জানমালের নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য উন্মুক্ত করা হটলাইন নম্বরগুলো হলো—
(১) ০১৩৫০-১৭৩৭৩৭
(২) ০১৩৫০-১৭৩৭১
(৩) ০১৩৫০-১৭৩৭৭৭

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২’ ফেসবুক পেজের মাধ্যমে নাগরিকরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বাচ্চু বলেন, নড়াইলের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসীদের পরিবার যেন দেশে কোনো ধরনের হয়রানির শিকার না হয়—এটাই এই হটলাইন সেবার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে নড়াইলকে এগিয়ে নিতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু, পূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ বিহারী ঘোষ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জামায়াত নেতা হেমায়েতুল হক হিমুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন